প্রধান সূচি

বাগেরহাটে এনসিপির সাধারণ সভা ও বৃক্ষরোপণ

বাগেরহাটে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় এনসিপি’র বাগেরহাট জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শফিউল্লাহ, আবিদ আহমদ, সদস্য লাবিব আহমদ, মো. আল-আমিন শেখ, এডভোকেট আল আমিন ও আলী হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় দলের সংগঠনিক কার্যক্রম, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এসময় দলের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় বিভিন্ন ফলজ ও বনজ গাছ রোপণ করে সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এনসিপি নেতারা বলেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শুধু রাজনৈতিক আন্দোলনই নয়, সামাজিক দায়বদ্ধতা থেকেও পরিবেশ সংরক্ষণে কাজ করব।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial