প্রধান সূচি

Friday, June 20th, 2025

 

বাগেরহাটে এনসিপির সাধারণ সভা ও বৃক্ষরোপণ

বাগেরহাটে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) এর সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় এনসিপি’র বাগেরহাট জেলার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এনসিপি বাগেরহাট জেলা প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ শফিউল্লাহ, আবিদ আহমদ, সদস্য লাবিব আহমদ, মো. আল-আমিন শেখ, এডভোকেট আল আমিন ও আলী হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভায় দলের সংগঠনিক কার্যক্রম, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।এসময় দলের নেতা-কর্মীরা নিজ নিজ এলাকায় বিভিন্ন ফলজ ও বনজবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শিল্প বাণিজ্য মেলায় জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুরে শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে শুরু হয়েছে জুয়া। মেলায় ‘উঠাও বাচ্চা’ নামক লটারীর টিকিট বিক্রি করে লোভনীয় পুরস্কারের ঘোষণা দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষদের পকেট ফাঁকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি জুয়ারি চক্র। পিরোজপুরে শুরু হওয়া শিল্প ও বাণিজ্য মেলায় লটারির নামে জুয়া বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজ শেষে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তৌহিদী জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের বিলাশ চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে কয়লা বোঝাই ট্রাক খালে

পিরোজপুরের ইন্দুরকানীতে বেইলি ব্রিজ ভেঙে কয়লা বোঝাই একটি ট্রাক খালের পড়েছে। পিরোজপুর-ইন্দুরকানী-কলারন সড়কের ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝুঁকিপূর্ণ মালবাড়ি বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। সেতুটি ভেঙে পড়ায় শুক্রবার ভোররাত থেকে খালের দুই পাড়ের সব ধরণের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সন্ন্যাসী, কলারণ, ইন্দুরকানি-পিরোজপুর রুটে চলাচলকারী কয়েক হাজার মানুষ। স্থানীয়রা জানান, খুলনার কয়রা উপজেলা থেকে বৃহস্পতিবার রাতে একটি কয়লা বোঝাই ট্রাক ইন্দুরকানী উপজেলার কঁচা নদী সংলগ্ন খোলপটুয়া গ্রামের আরওয়ান ব্রিকসের উদ্দেশ্যে যাচ্ছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ধারণ ক্ষমতার অধিক কয়লা নিয়েবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial