পিরোজপুরে প্রবীন নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি
পিরোজপুরে আন্তর্জাতিক প্রবীন নির্যাতন প্রতিরোধ সচেতনাতা দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব উন্নয় কর্মকর্তা আব্দুল হাই মল্লিক, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু, প্রকল্প কো-অর্ডিনেটর খন্দকার রিয়াজ হোসেন।
প্রবীন শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং SDC-RIC, ISIGOP প্রকল্প সমন্বয়কারি মাইনুল আহসান মুন্নার সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক মুনিরুজামান নাসিম আলী, কৃষি ব্যাংকের সাবেক জি এম ফিরোজ খান, রিক-এর জোনাল ম্যানেজার মো. এমদাদুল হক, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা, প্রবীন নেতা বেলায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান মল্লিক (বীর প্রতিক), যুব সদস্য ফারজানা মিম। এর আগে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক অতিক্রম করে।

উন্নয়ন সংস্থা RIC-HAD-BMZ এর সহযোগিতায় এরং রিক’র আয়োজনে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাহসী হোন, আত্মমর্যাদার সাথে প্রবীন বয়সকে গ্রহণ করুন’।
