পিরোজপুরে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেল ১৫ জন
পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেল ১৫ জন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি উত্তীর্ণ সকলকে প্রশিক্ষণ শেষে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বে সাথে দেশ সেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে কাজ করার আহবান জানান।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. আবদুল হালিম, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মোসা: শারমিন সুলতানা রাখীসহ জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
