Thursday, May 29th, 2025
নাজিরপুরে বিআরডিবি’র আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয় এবং হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া। হাজী আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণবিস্তারিত পড়ুন
পিরোজপুরে পুলিশের কনস্টেবল পদে চাকুরি পেল ১৫ জন
পিরোজপুরে স্বচ্ছতা, মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকুরি পেল ১৫ জন। বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীদের নাম এবং ফলাফল ঘোষণা করেন পিরোজপুরের পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি খাঁন মুহাম্মদ আবু নাসের। এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের অনেকে আবেগ আপ্লুত হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবেবিস্তারিত পড়ুন
সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে নিম্নাঞ্চল প্লাবিত, শহরে জলাবদ্ধতা : জনজীবনে দুর্ভোগ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় পিরোজপুরে বুধবার রাত থেকে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হয়েছে। সারাদিনে সূর্যের দেখা মেলেনি। টানা বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষজন। নিম্নচাপের প্রভাবে পিরোজপুরের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি আর জোয়ারের পািনতে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ভারী বৃষ্টিতে জেলার ইন্দুরকানী, মঠবাড়িয়া উপজেলাসহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। ইন্দুরকানী উপজেলার বাসিন্দা হাসিব বিল্লাহ বলেন, সন্ধ্যা ও কঁচা নদীর তীরবর্তী এলাকায় হাজারো পরিবারের বসবাস।বিস্তারিত পড়ুন
