পিরোজপুরে জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা
পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও তার পরিবার নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় উদ্দেশ্য প্রণোদিত ও বানোয়াট সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর শহরের টাউন ক্লাব থেকে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিলাস চত্ত¡রে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস ছালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাদিম শেখ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন প্রমুখ।
বক্তারা এ সময় বলেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও তার পরিবারের নিয়ে একটি কুচক্রী মহল নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরণের উদ্দেশ্য প্রণোদিত সংবাদ নেতার ভাবমূর্তি ক্ষুণœ করার অপচেষ্টা মাত্র। মিথ্যা সংবাদের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি ক্ষুণœ করার যে ষড়যন্ত্র চলছে, তা কখনো সফল হবে না। গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর নামে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
