ভান্ডারিয়ায় সুন্দরবন রক্ষায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা
পিরোজপুরের ভান্ডারিয়ায় সুন্দরবন রক্ষার্থে শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় উপজেলা বিআরডিবি মিলনায়াতনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে দিনব্যাপি এ সভায় প্লাস্টিক ও পলিথিনের মাধ্যমে সুন্দরবন দূষনের ভয়াবহতা এবং দূষন প্রতিরোধে দক্ষতা ও জ্ঞান অর্জন করে নিজ নিজ স্থান থেকে কার্যকর ভূমিকা পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার।
রূপান্তরের পিরোজপুর জেলা সমন্বয়কারী ও প্রজেক্ট কর্মকর্তা সাহিদা বানু সোনিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, ভান্ডারিয়া উপজেলা বন কর্মকর্তা মো. শফিউর রহমান, ভান্ডারিয়া যুব ফোরামের আহবায়ক জহিরুল ইসলাম সোহাগ, সাংবাদিক তরিকুল ইসলাম শামীম প্রমুখ। সভায় শিক্ষক, ইউপি সচিব ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ, সংস্থাটি উপকূলীয় অঞ্চলের পাঁচটি জেলার ১৭টি উপজেলার বিস্তৃর্ণ এলাকা জুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
