পিরোজপুরে আহত জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান
পিরোজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত জুলাই গণঅভ্যুথানে আহত ‘সি’ ক্যাটাগরির জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মিলনায়তণে আহত ‘সি’ ক্যাটাগরির ৯২ জন জুলাই যোদ্ধার মাঝে ১ লক্ষ টাকা করে মোট ৯২ লক্ষ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহানসহ জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, এই চেক শুধুমাত্র আর্থিক অনুদান নয়, এটি একটি সম্মাননা। জুলাই গণঅভ্যুত্থানের বীর সন্তানরা আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবময় অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের পাশে সব সময়ই বর্তমান সরকার আছে। তাদের যাবতীয় সহযোগিতায় ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
