প্রধান সূচি

নববর্ষ উপলক্ষে বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা

নববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বলেশ্বর নদীর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়াঘাটে এসে শেষ হয়।
সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা জাসাসের আহবায়ক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ব আবুল কালাম শেখ, ক্রীড়াবিদ রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘ এক কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় ৩২ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় প্রথম হয়েছে তৌহিদুল ইসলাম, দ্বিতীয় হয়েছে শাকিল খান ও তৃতীয় হয়েছে হাসান হাওলাদার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিএনপি নেতৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial