Tuesday, April 15th, 2025
পিরোজপুরে কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান চান মাঝি গ্রেফতার
পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষন ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।বিস্তারিত পড়ুন
নববর্ষ উপলক্ষে বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা
নববর্ষ উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপির আয়োজনে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় বলেশ্বর নদীর পশ্চিম প্রান্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তের পুরাতন খেয়াঘাটে এসে শেষ হয়। সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। জেলা জাসাসের আহবায়ক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মির্জা জহিরুল হক, জেলা জাসাসের যুগ্ম আহবায়ব আবুল কালাম শেখ, ক্রীড়াবিদ রফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ এক কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় ৩২ জন প্রতিযোগীবিস্তারিত পড়ুন
