প্রধান সূচি

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রব্বানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আহসান উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদার, মাওলানা রফিকুল ইসলাম, মুফতী হাফিজুর রহমান ও নজরুল আহসান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা চালাচ্ছে। গত দেড় বছরে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। প্রায় ৪০ হাজার শিশু তাদের বাবা-মা হারিয়েছে। ইসরায়েল একটা জাতিকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে।
মানববন্ধন থেকে ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশে ইসরাইলী পণ্য বর্জন ও নিষিদ্ধ করার জন্য দাবি জানান।
এ সময় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের জন্য অর্থ তহবিল সংগ্রহ করে তৌহিদী জনতা।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial