প্রধান সূচি

Wednesday, April 9th, 2025

 

পিরোজপুরে নাগরিক কমিটির প্রতিনিধি মোছাব্বির সানির মুক্তির দাবিতে মানববন্ধন

পিরোজপুরে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোছব্বির মাহমুদ সানির মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় নাগরিক কমিটির সদস্য ও স্থানীয়রা। বুধবার বিকেলে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় নাগরিক কমিটির প্রতিনিধি সানির মুক্তির দাবিতে মানববন্ধন করেন স্থানীয় নাগরিক কমিটির সদস্য ও স্থানীয়রা। বুধবার (৯ এপ্রিল) বিকালে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন রাস্তায় নাগরিক কমিটির প্রতিনিধি সানির মুক্তির দাবিতে মানববন্ধন করেন স্থানীয় নাগরিক কমিটির সদস্য ও স্থানীয়রা। মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ফাতেমা ইসলাম বলেন, সানিকে আমরা আন্দোলন ও আন্দোলন পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক ও গঠনমূলক কাজের সাথে জড়তি থাকতে থাকতে দেখেছি। আন্দোলনের পর সেই আওয়ামীবিস্তারিত পড়ুন


কাউখালীতে অগ্নিকান্ডে দুই বাড়ি পুড়ে ছাঁই

পিরোজপুরের কাউখালীতে দুই বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই দুই বাড়ির ছোট বড় মিলিয়ে ৪টি পরিবারের কয়েকটি কক্ষে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে গছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, কাউখালী উপজেলা সংলগ্ন উজিয়ালখান গ্রামের জেলে পাড়া সংলগ্ন ব্যবসায়ী রাকিব তালুকদারের দুটি বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। আগুনে রাকিব তালুকদারের ভাড়াটিয়া সঞ্জয় পাটিকর, সনজিব পাটিকর, গৌতম কর্মকার, উত্তম কর্মকার এর ঘর পুড়ে যায়। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সঞ্জিব পাটিকরের রান্নার ঘর থেকে অগ্নিকান্ডেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি চান মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের বিরুদ্ধে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পিরোজপুর সদর থানায় এ মামলা রুজ করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে এ মামরা দায়ের করেন। মামলায় চান মিয়া মাঝি ছাড়াও তার ছেলে মুরাদ হোসেন মাঝি, ভাগ্নে পিরোজপুর জেলা পরিষদের সাবেক সদস্য মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাতবিস্তারিত পড়ুন


বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ওয়েবিনার

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি

‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ প্রতিপাদ্য নিয়ে পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস-২০২৫। দিবসটি উপলক্ষ্যে বুধবার অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) ‘জনস্বাস্থ্য সুরক্ষায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করেছে। এই আয়োজনে সহযোগিতা করেছে গেøাবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)। ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে বিভিন্ন অসংক্রামক রোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ। মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগ দায়ী হলেও এটি মোকাবেলায় অর্থ বরাদ্দের পরিমাণ মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ। বিদ্যমান পরিস্থিতি মোকাবেলায় আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোবিস্তারিত পড়ুন


পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বিচ্ছিন্ন হতে চলেছে পাইকগাছা-সাতক্ষীরার যোগাযোগের বাঁকা ব্রীজ

খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারের সাথে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুরের সংযোগকারী অত্যন্ত ব্যাস্ততম ব্রীজটির দুই প্রান্তে পিলারের নিচের মাটি নদীর তীব্র ¯্রােতে ধসে যাওয়ায় ব্রীজটি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, কেশবপুর-যশোর পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় বিচ্ছিন্ন হতে বসেছে এই দুই উপজেলা যোগাযোগ ব্যবস্থা। কারণ কপোতাক্ষ নদী খনন প্রকল্প দুই এর আওতায় আশাশুনির বড়দল থেকে তালা উপজেলার শালিখা পর্যন্ত নতুন নতুন করে কপোতাক্ষ নদী খনন করা হয়। নদীর এই অংশটুকু সাতক্ষীরা এবং খুলনা জেলার অন্তর্ভুক্ত হলেও এটি কেশবপুর- যশোর পানি উন্নয়ন বোর্ডের অধীনেবিস্তারিত পড়ুন


ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন এবং পণ্যাদি বিক্রয় বন্ধের দাবিতে পিরোজপুরে সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। রব্বানীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আহসান উল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহইয়া হাওলাদার, মাওলানা রফিকুল ইসলাম, মুফতী হাফিজুর রহমান ও নজরুল আহসান প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী দখলদার বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যা চালাচ্ছে। গত দেড় বছরে লাখ লাখ ফিলিস্তিনী নর-নারী ও শিশুকে হত্যা করেছে। প্রায় ৪০ হাজার শিশুবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial