প্রধান সূচি

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রঙ্গন থেকে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশগ্রহণ করেন।
এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়। এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা ¯’গিত করা হয়।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন এবং পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আসিফ আকতার
বক্তারা অনতিবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী কর্তৃক নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ মানববন্ধনে অংশ নেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial