প্রধান সূচি

Monday, April 7th, 2025

 

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদ প্রঙ্গন থেকে জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসাইন ফরিদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ ধর্মপ্রাণ মুসুল্লীরা অংশগ্রহণ করেন। এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ও গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়। এদিন সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ রাখা হয়। এবং বিশ্ববিদ্যালয়ের সকলবিস্তারিত পড়ুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে চোখ হারানো কিশোরকে কুপিয়ে জখম

জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় অবস্থানকালে পুলিশের গুলিতে চোখ হারানো মো. ফরিদ শেখ ওরফে লাবিব (১৭) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার রাতে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের গোপেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফরিদ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত ছেলে। তার বাবার নাম ফেরদৌস সেখ। ফরিদের মা মারা যাওয়ার পরে তার বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করেন। ফরিদ বর্তমানে পিরোজপুরের টোনা গ্রামের দাদাবাড়িতে বসবাস করে এবং স্থানীয় তেজদাসকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে লেখাপড়া করছে। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন। অসহায় ও দু:স্থ মানুষের জন্য চালু হওয়া এই কেন্দ্রটি শুরুতে ভালোভাবে স্বাস্থ্যসেবা প্রদান করলেও বর্তমানে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে নিয়োজিত সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু সুফিয়ান সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো অফিস পরিচালনা করছেন। অভিযোগ রয়েছে, ১০ টাকার আমপারা (সেফারা) ৩০ টাকা দেখিয়ে কেনা হচ্ছে।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial