পিরোজপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইফতার করেছেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশের আয়োজনে প্রেসক্লাব মিলায়তনে এ মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পিরোজপু প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। পিরোজপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ) নাসরিন জাহান, সদর থানার ওসি আব্দুস সোবাহানসহ পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে কাজ করে থাকে। পিরোজপুরের সাংবাদিকরা সব সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে, যা দেশের জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য একটা উদাহরণ হতে পারে। অন্যায় ও অপরাধ র্নিমূলে পিরোজপুরের পুলিশ ও সাংবাদিকরা এক সাথে কাজ করে বলেও তিনি উল্লেখ করেন।
