পিরোজপুরে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং
আগামী ১৫ মার্চ পিরোজপুরের ৭টি উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে জেলায় ১ লক্ষ ৩৫ হাজার ৩১৫ জন শিশুকে ‘এ প্লাস’ টিকা খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৪ হাজার ৯৪৯জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ২০ হাজার ৩৬৬ জন শিশু রয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জনের কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।
তিনি জানান, স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান ১ হাজার ৩৬২টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এজন্য স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা, কমিউনিটি ক্লিনিক ও স্বেচ্ছাসেবীদের ২ হাজার ৭২৪ জন কর্মী মাঠে কাজ করবে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে ব্যবসায়িক বিরোধের জের ধরে দুই ভাইয়ের উপর হামলার অভিযোগ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন »
