প্রধান সূচি

ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, ধর্ষণ নিপীড়ন, অনলাইনে হেনস্তার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন করেছে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এম আয়ুব হুসাইন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমা আক্তার, শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নিবির ইকবাল ও গণিত বিভাগের নাওমি নাওয়ারও বক্তব্য রাখেন।
এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম বলেন, সারাদেশে যেভাবে ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে তাতে দেশবাসী অত্যন্ত আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশে সম্প্রতি শিশু থেকে শুরু করে বৃদ্ধ ও গর্ভবতী নারীরা পর্যন্ত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট কোথাও নারীরা নিরাপদ নন।
তিনি ধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়নের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রæততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তার প্রতিবাদে বিভিন্ন ¯েøাগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুনসহ অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial