পিরোজপুরে ‘মানবিকতার বন্ধন’ নামে সামাজিক ও সহযোগিতামূলক সংগঠনের আত্মপ্রকাশ
পিরোজপুর সদর উপজলায় ‘মানবিকতার বন্ধন’ নামে একটি সামাজিক ও সহযোগিতামূলক সংগঠনের কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সংগঠনটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক মুহাম্মদ মিজানুর রহমান ও কয়েকজন একনিষ্ঠ ও নিবেদিত তরুণ লেখক ও সমাজসেবক।
সংগঠনের নবগঠিত ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এ বছর প্রতিষ্ঠাবর্ষে সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ মুহা: নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক গাজী খায়রুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, অর্থ সম্পাদক মো. বাশিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মামুনুর রশিদ, সহ দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম, প্রচার সম্পাদক শিমুল মোহাম্মদ মল্লিক, সহ প্রচার সম্পাদক মো. মুসা খান।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কার্যনিবাহী কমিটির এক জানান, সংগঠনটি মূলত: সমাজের অসহায় ও দু:স্থ মানুষের কল্যাণে কাজ করবে। বিশেষ করে সেই সব মানুষের যারা আর্থিক অভাব-অনাটনের শিকার হয়েও মানুষের কাছে হাত বাড়াতে পারে না। সংগঠনটি তাদের দিকে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেবে। আসন্ন রমজান উপলক্ষে তারা ইতিমধ্যে বেশ কিছু পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। আগামীতে তারা আরও বৃহৎ পরিসরে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
