প্রধান সূচি

সড়ক দুর্ঘটনারোধে পিরোজপুর সড়ক বিভাগের ব্যাপক কার্যক্রম গ্রহণ

সাম্প্রতিক সময়ে পিরোজপুরে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে পিরোজপুর সড়ক বিভাগ ব্যাপক কার্যক্রম পরিচালনা করে চলছে।
সড়কের দুর্ঘটনারোধে পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন বেশ কিছু দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ১৮টি সতর্কীকরণ রিফ্লেক্টিং বোর্ড স্থাপন করা হয়েছে। মহাসড়কে গতিসীমা বজায় রেখে গাড়ি চলাচল নিশ্চিত করার জন্য পর্যাপ্ত গতিসীমা সাইন বসানো হয়েছে। এছাড়াও মহাসড়কের সকল অংশে রোডমার্কিং এর পাশাপশি বিভিন্ন পয়েন্টে স্থাপিত স্পিড ব্রেকার, রাম্বল ষ্ট্রিপ ও জেব্রা ক্রসিংসমূহ মার্কিং করা হয়েছে। দুর্ঘটনা প্রবন এলাকায় লাগানো হয়েছে সতর্কতামূলক সাইনবোর্ড। রাতে সড়কের বাকসমূহ স্পষ্টভাবে দৃশ্যমান করার জন্য পর্যাপ্ত সংখ্যক রিফ্লেক্টিং শেভরণ সাইন, রোড স্টাড ও গাইড পোস্ট স্থাপন করা হয়েছে। মহাসড়কে দুর্ঘটনার হার বৃদ্ধির কারণ হিসেবে আনস্পেসিফাইড যানবাহন ও এই সকল বাহনের অদক্ষ চালককে অধিকাংশক্ষেত্রে দায়ী বলে মনে করা হচ্ছে। একই মহাসড়কে বিভিন্ন গতির যানবাহন চলার ফলে দ্রæতগতিসম্পন্ন যানবাহন পরিচালনায় যথেষ্ট বেগ পেতে হচ্ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সড়কে দুর্ঘটনারোধ কল্পে পিরোজপুর সড়ক বিভাগের আওতাধীন সকল সড়কে যেখানে যে ব্যবস্থা নেয়া প্রয়োজন তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গৃহীত কার্যক্রমগ্রলো প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে, যাতে করে পিরোজপুর সড়ক বিভাগের আওতায় যে সকল রাস্তা আছে সে সকল রাস্তায় সকল ধরণের দুর্ঘটনা থেকে সকলে রক্ষা পায়। পাশাপাশি আমরা সকল গাড়িচালকের ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি, সকলকে সড়ক পরিবহন আইন মেনে চলার পরামর্শ দিচ্ছি। আমাদের এ ধরণের কার্যক্রম আগামী দিনে আরো বেগবান হবে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial