প্রধান সূচি

পিরোজপুরের নাজিরপুরে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

পিরোজপুরের নাজিরপুরে এক সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত হয়েছে। সোমবার সকালে পিরোজপুর-ঢাকা মহাসড়কের পিরোজপুরের নাজিরপুর উপজেলার রুহিতলাবুনিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাজিরপুর উপজেলার চালিতাবাড়ি গ্রামের হালিম মোল্লার ছেলে মাহাবুব মোল্লা (৪৫) এবং তার ছেলে ইয়াত মোল্লা (১৫)।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা নেয়া হলে হাসপাতালে পৌছানোর আগেই দুপুরে তাদের মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া পিতা-পুত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, গুরুতর আহত ৩ জনের অবস্থা আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা গামী ইমাদ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়িকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ভ্যানগাড়িতে থাকা ৩ জন যাত্রী গুরুতর আহত হন। এছাড়া সেখানে রাস্তায় থাকা আরো ২ জন আহত হন। এদের মধ্যে ৩ জনের অবস্থা খুবই আশংকাজনক হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial