প্রধান সূচি

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পিরোজপুর পুলিশ সুপারের কোরআন শরীফ বিতরণ

পিরোজপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
সোমবার সকালে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরান শরিফ বিতরণ তিনি।
এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ পিরোজপুরে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণ অনুষ্ঠানে তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মো. মোশাররফ হোসেন বলেন, মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরিফ পাওয়ায় মহান আল্লাহ তা’আলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial