প্রধান সূচি

Monday, February 3rd, 2025

 

মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পিরোজপুর পুলিশ সুপারের কোরআন শরীফ বিতরণ

পিরোজপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছেন পিরোজপুর পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। সোমবার সকালে ৬০ জন মাদ্রাসার শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরান শরিফ বিতরণ তিনি। এসময় পুলিশ সুপার বলেন, জেলা পুলিশ পিরোজপুরে যেকোন প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। ‘মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়’ এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম অব্যাহত থাকবে। বিতরণ অনুষ্ঠানে তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানার প্রিন্সিপাল মো. মোশাররফ হোসেন বলেন, মাদ্রাসার ৬০ জন শিক্ষার্থী পবিত্র কোরআন শরিফ পাওয়ায় মহান আল্লাহ তা’আলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ওবিস্তারিত পড়ুন


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্ত:বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্ত:বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিকটস্থ উন্মুক্ত প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত:বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের চমৎকার এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের খেলা উপভোগ করেন। একইদিন রাত ১০টায় অনুষ্ঠিত আন্ত:বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে গণিত বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পরিসংখ্যান বিভাগ। ফাইনাল খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্সবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial