ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিরোজপুর সদর উপজেলার কমিটি গঠন
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্তোরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর সদর থানার সহ-সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলার মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার মুহাতারাম সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ মুহিববুল্লাহ হাওলাদার।
সম্মেলনে সকলের মতামতের ভিত্তিতে মুহাম্মাদ নাঈমুল ইসলামকে সভাপতি, মুহাম্মাদ মাসুদুর রহমানকে সহ-সভাপতি ও মুহাম্মাদ আমিনুল ইসলাম শাওনকে সাধারণ সম্পাদক করে ২০২৫-২৬ সেশনের সদর থানার কমিটি গঠন করা হয়।
