প্রধান সূচি

Thursday, January 30th, 2025

 

পুলিশের অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার : গ্রেফতার-১

পিরোজপুরের মঠবাড়িয়া থানার পুলিশ চুরি যাওয়া প্রায় ১১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে এবং ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর সার্বিক দিকনির্দেশনায় ও তত্ত¡াবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন এবং অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন এর তদারকিীতে মঠবাড়িয়া থানার এসআই দীপংকর দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের পাহাড়তলী থানার সাগরিকা মুরগির ফার্ম ১১নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ফরিদবিস্তারিত পড়ুন


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পিরোজপুর সদর উপজেলার কমিটি গঠন

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের একটি রেস্তোরায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পিরোজপুর সদর থানার সহ-সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলার মুহতারাম সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার মুহাতারাম সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসান। প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনবিস্তারিত পড়ুন


পিরোজপুর তারুণ্যের উৎসব উপলক্ষে যুব কাবাডি প্রতিযোগিতা

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। পিরোজপুর টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত এ যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার থেকে বালক দল এবং ৪টি উপজেলা থেকে বালিকা দল অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ক্রিয়া কর্মকর্তা সাপাতুল ইসলাম প্রমুখ।


বাগেরহাটে আওয়ামী লীগের এজেন্ডা করছে বিএনপি : ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বাগেরহাটে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আস্থাভাজন আব্দুল আল মামুনকে ওয়ার্ড বিএনপির কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সমর্থক ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়। এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের যুগ্ম আহবাহক শেখ আসাদুজ্জামান, জেলা শ্রমিক দল নেতা আব্দুল কাদের, বাগেরহাট পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা পান্না প্রমুখ। বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ও শ্রমিক লীগের নেতাদের মদদে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনকারী আব্দুল আল মামুনকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নংবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial