প্রধান সূচি

পিরোজপুর তারুণ্যের উৎসব উপলক্ষে যুব কাবাডি প্রতিযোগিতা

পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব ১৮ বছরের বালক ও বালিকাদের নিয়ে যুব কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।
পিরোজপুর টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত এ যুব কাবাডি প্রতিযোগিতায় জেলার ৭টি উপজেলার থেকে বালক দল এবং ৪টি উপজেলা থেকে বালিকা দল অংশগ্রহণ করে।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, পিরোজপুর জেলা ক্রিয়া কর্মকর্তা সাপাতুল ইসলাম প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial