প্রধান সূচি

পিরোজপুর ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত : নতুন কমিটি গঠন

পিরোজপুর ডায়াবেটিক সমিতির ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও কার্য নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সমিতির আহŸায়ক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা শহরের এপেক্স ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় ২০২৫-২০২৬ সালের জন্য কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। গঠিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি ডা. হাবিবুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক শেখ সাইদুর রহমান, এডভোকেট সৈয়দ সাব্বির আহমেদ ও এডভোকেট আহসানুল কবির বাদল, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম, যুগ্ম সম্পাদক ডা. আব্দুল মতিন সরদার ও ডা. সাকিল সরোয়ার, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।
নতুন কমিটির নির্বাহী সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা এ কে এম ওবায়দুল কবির বাদল, মহিউদ্দিন মল্লিক নাসির, ডা. এস এম মিজানুর রহমান বাদল, এমডি নজরুল ইসলাম নান্না, ডা. তপন বসু, সাংবাদিক জিয়াউল আহসান, জগৎ প্রিয় দাস বিশু, মোহাম্মদ রিয়াজুল হক রেজা, এডভোকেট ফিরোজ খান বাবু, কাজী ফয়েজ আহমেদ ইমরোজ, এডভোকেট মামনুন হাসান খান, রনজিতা রায় সাধক, শাহীনারা আক্তার, সাংবাদিক মো. ফসিউল ইসলাম বাচ্চু, মো. শাহদাত হোসেন সোহাগ ও এমডি হাফিজুর রহমান খান তাপস।
সমিতির নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার সহকারি অধ্যাপক (অব:) মো. শাহ্ আলম শেখ।
সাধারণ সভায় নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন সমিতির নির্বাচন কমিশনের প্রধান পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল কালাম আকন। এসময় উপস্থিত ছিলেন, কমিশনের আপীল কমিটির সদস্য পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট এস এম রেজাউল ইসলাম শামীম ও উপাধ্যক্ষ (অব:) মো. লুৎফর রহমান এবং নির্বাচন কমিশনের সদস্য এডভোকেট নির্মল কান্তি সরকার।
সাধারণ সভা শেষে প্রীতিভোজে উপস্থিত ছিলেন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার শেখ মো. মোস্তাফিজুর রহমান ও জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. জাকির হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial