প্রধান সূচি

আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পিরোজপুরে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পিরোজপুর বিএনপি জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখা কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদ্জ্জুামান লাভলু।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট রেজাউল করিম (মিটুল) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা, জেলা যুবদলের সদস্য সচিব শেখ এমদাদুল হক মাসুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপর জেলা শাখার সাধারণ সম্পাদক লিটন খান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial