বাংলাদেশ যুব অধিকার পরিষদের স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ যুব অধিকার পরিষদের পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. বেল্লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. শামসুল হক (খোকন) এর স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটিতে মো. আশ্রাফুল ইসলাম (ফিরোজ)কে আহবায়ক ও মো. রাকিব হাসানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী তিন মাসের জন্য ২৪ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন- মো. আবুল হাসানাত, মো. সোহেল মাহামুদ, মো. হাফিজুর রহমান, মো. অলিউল্লাহ, মো. সাহিন আহমেদ, মো. সৌরভ।
যুগ্ম সদস্য সচিব হচ্ছেন- মো. আল-আমীন, মো. জাহিদুল ইসলাম জাহিদ, মো. জাহিদ, মো. সোহেল মৃধা, মো. ইমন।
কার্যকারী সদস্য মো. হাসান, মো. ইয়াসিন, মো. সোহেল, মো. মিরাজ, মো. কাওসার, মো. সোহেল, মো. আব্দুস সালাম, মো. আরিফ হোসেন, মো. রানা, মো. আরিফ।
