প্রধান সূচি

Tuesday, January 21st, 2025

 

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে পিরোজপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা স্ট্রেডিয়াম থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় মিলিত হয়। ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঞা জনী এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। এসময়বিস্তারিত পড়ুন


নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনার চেক প্রদান

পিরোজপুরের নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনার চেক প্রদান  করা হয়েছে। মঙ্গলবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে এ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ৫ কিশোরীকে প্রণোদনার চেক প্রদান করা হয়। শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষবিস্তারিত পড়ুন


বাংলাদেশ যুব অধিকার পরিষদের স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটি গঠন

বাংলাদেশ যুব অধিকার পরিষদের পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. বেল্লাল মিয়া এবং সাধারণ সম্পাদক মো. শামসুল হক (খোকন) এর স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক কমিটিতে মো. আশ্রাফুল ইসলাম (ফিরোজ)কে আহবায়ক ও মো. রাকিব হাসানকে সদস্য সচিব করা হয়েছে। আগামী তিন মাসের জন্য ২৪ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন- মো. আবুলবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial