প্রধান সূচি

পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন, মনিরুল ইসলাম মনির।
অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial