প্রধান সূচি

Sunday, January 19th, 2025

 

আওয়ামী লীগ বা কোন দলের সাথে দ্বন্দ্ব  নেই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই : আব্দুল আউয়াল মিন্টু

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে এর যে সকল লোক হত্যা, খুন, গুম ও নির্যাতনের সাথে জড়িত ছিল তাদের শাস্তি চাই। কিন্তু যারা অন্যায় করে নি, তাদের বিরুদ্ধে বিএনপি’র কোন অভিযোগ নেই। রবিবার বিকেলে পিরোজপুরে বিএনপি’র আহবায়ক কমিটির সাথে বরিশাল বিভাগের সাংগঠনিক টিমের মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পিরোজপুর শহরের টাউন ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগেরবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সেনা সদস্যকে কুপিয়ে আহত : গ্রেফতার-৩

পিরোজপুরে জমি জমা নিয়ে বিরোধের জেরে মো. মিরাজ শিকদার (৪০) নামে এক সেনা সদস্যকে কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষরা। শনিবার দিবাগত ভোররাত পোনে ৪টার দিকে জেলার পিরোজপুর সদর উপজেলার রানীপুর বাইপাস মোড় এলাকার আইসক্রিম ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে। আহত মিরাজ শিকদার কক্সবাজারের রামু সেনানিবাসে সার্জেন্ট হিসেবে কর্মরত। তিনি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জেলাগাতির ফলইবুনিয়া গ্রামের মো. সালাম শিকদারের ছেলে। তিনি ছুটিতে বাড়ি এসেছিলেন। জানা গেছে, ঘটনার সময় মিরাজ শিকদার কাউখালীর ফলইবুনিয়া গ্রামের বাড়ি থেকে তার ফুফাতো ভাই মো. মিঠু খন্দকারকে পিরোজপুর সদরে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে প্রতিপক্ষরাবিস্তারিত পড়ুন


পিরোজপুরে শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান

পিরোজপুরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহসানুল কবির লীন, মনিরুল ইসলাম মনির। অনুষ্ঠানে পিরোজপুর জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য অধ্যক্ষ দেলোয়ার হোসেন।


পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পিরোজপুরে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে টি-টেন ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। টুর্নামেন্টে দুটি গ্রæপে আটটি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- ক্যাপ এলিভেন, পিরোজপুর সিক্সার, পিরোজপুর সার্ক, পিরোজপুর ইউয়্যুথ রেঞ্জার, রয়েল চ্যালেঞ্জার্স পিরোজপুর, ইউনাইটেড, পিরোজপুর টাইগার্স, পিরোজপুর গøাডিয়েটর। রবিবার উদ্বোধনী ম্যাচে ক্যাপ এলিভেন ও রয়েল চ্যালেঞ্জার্স পিরোজপুর অংশ নেয়।


স্বরূপকাঠীতে ফাস্টফুড ব্যবসার আড়ালে চলছে অনৈতিক কার্যক্রম

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় ব্যাঙের ছাতার মত গজিয়ে ওঠা বেশ কিছু মিনি চাইনিজ ও ফাস্টফুড দোকান ব্যবসার আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। এসব মিনি চাইনিজ, ফাস্টফুড দোকানে খাবার বিক্রির আড়ালে নেয়া হচ্ছে যুবক যুবতিদের একান্ত সময়ের বিলও। দোকানগুলোতে বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন ‘ওয়েটিংয়ের’ নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে। সম্প্রতি উপজেলার ফাস্টফুডের একটি দোকানে একটি অসামাজিক কার্যকালাপের ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। দিনের বেলা প্রকাশ্য ফাস্টফুডের দোকানের ভিতরে এসব অসামাজিক কার্যকলাপে উদ্বিগ্ন হয়ে পড়েছে অভিভাবক সমাজ। স্থানীয় সচেতন মহলের লোকজনদের ভাষ্যমতে, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হলেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial