পিরোজপুরে হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ
বুধবার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প (Her Power Project) এর আওতায় হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন উক্ত প্রকল্পের আওতায় ৩য় ধাপে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভলপমেন্ট এই তিন ক্যাটাগরিতে ৮০ জন প্রশিক্ষণার্থীকে ৮০টি ল্যাপটপ বিনামূল্যে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ইসরাত হোসেন খান। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
Please follow and like us:
« চাঁদাবাজ, মামলাবাজদের রুখতে বিএনপির মাইকিং (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ »
