Wednesday, January 8th, 2025
পিরোজপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ
পিরোজপুর শহরে মুচি সম্প্রদায়ের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে ৭ পদাতিক ডিভিশন লেবুখালী ক্যান্টনমেন্টের মেজর কাজী জাহিদুল ইসলাম শহরের বড় মসজিদ মোড় এলাকায় মুচিদের দোকানে দোকানে গিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন। সেনাবাহিনী পিরোজপুর ক্যাম্প সূত্র জানায়, চলতি বছর শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় নানা শ্রেণী পেশার দরিদ্র মানুষের মাঝে দেড় হাজার কম্বল বিতরণ করছে সেনাবাহিনী। তাদের এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। পিরোজপুর সেনাক্যাম্পে দায়িত্বরত মেজর কাজী জাহিদুল ইসলাম জানান, শীতের প্রকোপ শুরু হওয়ার পর থেকে পিরোজপুর জেলার সদর ওবিস্তারিত পড়ুন
পিরোজপুরে হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ
বুধবার পিরোজপুর সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প (Her Power Project) এর আওতায় হার পাওয়ার প্রকল্পের স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন উক্ত প্রকল্পের আওতায় ৩য় ধাপে গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভলপমেন্ট এই তিন ক্যাটাগরিতে ৮০ জন প্রশিক্ষণার্থীকে ৮০টি ল্যাপটপ বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ইসরাত হোসেন খান। সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
