প্রধান সূচি

নাজিরপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার ঐতিহ্যবাহী সাতকাছিমা মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ের স্কলার আলহাজ শায়েখ ক্বারী ঈদী-সাবান আবুজার গেফারী।
মাহাদুত তাহফিজ ইন্ট্যারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ নিয়াজ হাসান ফুয়াদ এর সঞ্চালনায় কেরাত বক্তব্য রাখেন ক্বারী আব্বাস আল আজাহার, হাফেজ ক্বারী নেছার উদ্দিন প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial