Sunday, December 29th, 2024
নাজিরপুরে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে মাহাদুত তাহফিজ ইন্টারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসা ও এলাকাবাসীর আয়োজনে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার ঐতিহ্যবাহী সাতকাছিমা মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান মুমতাজী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত মিশরের আল আজাহার বিশ্ববিদ্যালয়ের স্কলার আলহাজ শায়েখ ক্বারী ঈদী-সাবান আবুজার গেফারী। মাহাদুত তাহফিজ ইন্ট্যারন্যাশনাল এ্যারাবিক মডেল মাদ্রাসার শিক্ষক হাফেজ নিয়াজ হাসান ফুয়াদ এর সঞ্চালনায় কেরাত বক্তব্য রাখেন ক্বারী আব্বাস আল আজাহার, হাফেজ ক্বারী নেছার উদ্দিন প্রমুখ।
বাগেরহাটে গৃহবধূকে মারধর : ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাগেরহাটে সদর উপজেলার কুলিয়াদাইড় গ্রামে হালিমা বেগম (৩৫) নামে এক নারীকে মারধর ও ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী অনন্ত রাজবংশী তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন এবং ব্যর্থ হয়ে মারধর করেন। শুক্রবার বিকেলে ওই নারীর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে প্রভাবশালী অনন্ত রাজবংশী পালিয়ে যায়। পরে স্থানীয়রা হালিমা বেগম নামের ওই নারীকে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন হালিমা বেগম বলেন, কয়েক মাস আগে আমার স্বামী মনির সন্তানদের ফেলে অন্যত্র চলে যায়। যার ফলে দুইবিস্তারিত পড়ুন
