প্রধান সূচি

ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা : আহত-৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমার বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পুরুষ মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের হাওলাদার বাড়ির আ. মালেক হাওলাদার ও মো. সালাম হাওলাদারের মধ্যে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক এবং সর্বশেষ আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মালেক হাওলাদারের দুই ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. আবু সাঈদ (২৫) ওই বিরোধীয় জমিতে সীমানার বেড়া দিতে যায়। এ সময় সালাম হাওলাদারের ছেলে আমিনুল ইসলাম (৪৫) ও তরিকুল ইসলাম (৪২) এতে বাঁধা দেয়। বাকবিতন্ডার একপর্যায়ে উভয় পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। তার বাবা মালেক হাওলাদার (৭৫) এর বাম পা ভেঙে যায়, তার ছোট ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হন। অপর পক্ষের আহতরা হচ্ছেন আমিন হাওলাদার (৪৮) এবং তার স্ত্রী মুক্তা বেগম এবং তার ছোট ভাই তরিকুল।
আহত মালেক হাওলাদার, তার দুই ছেলে সাইফুল ইসলাম ও আবু সাঈদকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর পক্ষের আমিনুল ইসলাম ও তার স্ত্রী মুক্তা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং তার ছোট ভাই তরিকুল ইসলামকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ভান্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জিয়া উদ্দিন জনান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial