প্রধান সূচি

Tuesday, December 24th, 2024

 

ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে হামলা : আহত-৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমার বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় পুরুষ মহিলাসহ ৬ জন আহত হয়েছে। আহতদের বরিশাল শেবাচিম হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সূত্রে জানা গেছে, উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের হাওলাদার বাড়ির আ. মালেক হাওলাদার ও মো. সালাম হাওলাদারের মধ্যে বসতবাড়ীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক এবং সর্বশেষ আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে মালেক হাওলাদারের দুই ছেলে মো. সাইফুল ইসলাম (৩০) ওবিস্তারিত পড়ুন


পিরোজপুরে প্রবীণদের সামাজিক সুরক্ষায় সমাজসেবার সাথে রিকের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবীণদের সামাজিক সুরক্ষায় সমাজসেবা অধিদপ্তরের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রিক’র নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। রিকের ISIGOP প্রকল্পের উদ্যোগে জোনাল ম্যানেজার মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমাজসেবা অধিদপ্তর, সদর ইউনিয়ন পরিষদের সাথে প্রবীণের স্বার্থ সুরক্ষায় সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠান হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রিক প্রধান আবুল হাসিব খান বলেন, সরকারি বয়স্ক ভাতা কার্যক্রম প্রবীণদের জন্য সহজতরবিস্তারিত পড়ুন


নাজিরপুরের কামরুল শেখের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের পুর্ববানিয়ারী গ্রামের মৃত আফজাল শেখের ছেলে মো. কামরুল শেখ (৪৫) এর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে কামরুল শেখ কোটি কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। কোটি টাকা ব্যয়ে পূর্ব বানিয়ারী গ্রামে নির্মান করেছেন তিনটি আলিশান বহুতল ভবন। নাজিরপুরের দিঘিরজান বাজারে রয়েছে বিশাল মার্কেট। কোটি কোটি টাকা দিয়ে গ্রামে কিনেছেন বিঘায় বিঘায় কৃষি জমি। সিলেটের সুনামগঞ্জের হাওরে রয়েছে তার বিলাসবহুল হাউজবোট। ঢাকার যাত্রাবাড়িতে রয়েছে বিশাল আকৃতির এসএস এর শোরুম। হটাৎ করে মাত্র কয়েক বছরের ব্যবধানে কামরুল শেখের আর্থিক অবস্থারবিস্তারিত পড়ুন


উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীরের বিরুদ্ধে অনৈতিক উপায়ে উপ-পরিচালকের পদে বসার চেষ্টা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন আকনের বিরুদ্ধে অনৈতিক উপায়ে উপ-পরিচালকের অতিরিক্ত দায়িত্বের পদে বসার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপ-পরিচালকের পদে বসার জন্য যেসব যোগ্যতা থাকা দরকার তার কোনটাই আলমগীর হোসেন আকনের না থাকা স্বত্বেও তিনি ওই পদের অতিরিক্ত দায়িত্ব পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। জানা গেছে, পিরোজপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপ-পরিচালক মো. আলতাফ হোসেনের অবসরজনীত কারণে চাকরির মেয়াদ শেষ হওয়ায় তিনি আগামী ১ জানুয়ারী ২০২৫ তারিখ অবসরে যাবেন। এ অবস্থায় মহিলা বিষয়ক অধিদপ্তরের চাকরির বিধি অনুযায়ী কর্মরত একজন জেষ্ঠ্য কর্মকর্তা অথবা অধিদপ্তরে কর্মরত একজন প্রোগ্রাম অফিসারেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial