প্রধান সূচি

পিরোজপুরে প্রবীণদের সামাজিক সুরক্ষায় সমাজসেবার সাথে রিকের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবীণদের সামাজিক সুরক্ষায় সমাজসেবা অধিদপ্তরের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোস ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়াতনে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রিক’র নির্বাহী পরিচালক আবুল হাসিব খান। রিকের ISIGOP প্রকল্পের উদ্যোগে জোনাল ম্যানেজার মো. এমদাদুল হকের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমাজসেবা অধিদপ্তর, সদর ইউনিয়ন পরিষদের সাথে প্রবীণের স্বার্থ সুরক্ষায় সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে রিক প্রধান আবুল হাসিব খান বলেন, সরকারি বয়স্ক ভাতা কার্যক্রম প্রবীণদের জন্য সহজতর করাসহ সমাজের অসহায় ও অবহেলিত প্রবীণদের জন্য আর্থিক সহায়তা সহজলভ্য করার লক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে। যাতে প্রবীনদের আয় নিরাপত্তা বৃদ্ধি পায় এবং তারা মর্যাদাপূর্ন জীবন কাটাতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ওবাইদুল কবির বাদল, উপজেলা সমাজসেবা অফিসার মো. মতিউর রহমান, এডভোকেট আহসানুল কবির বাদল, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম।
বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগম, মহিলা পরিষদ নেত্রী খালেদা আক্তার হেনা, জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি খালিদ আবুসহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial