বুদ্ধিজীবী দিবসে বশেমুরবিপ্রবিপি’র শ্রদ্ধা নিবেদন
শহিদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি)।
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার সকাল ৭টায় পিরোজপুরের বলেশ্বর নদীর পুরাতন খেয়াঘাট সংলগ্ন শহিদ স্মৃতি বেদিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, রেজিষ্ট্রার ড. অলক কুমার সাহা, প্রক্টর ড. মো. মুছা খানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় ফুটপথের দোকানে কম দামের শীতবস্ত্রে গরিবের ভরসা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত »
