প্রধান সূচি

স্বরূপকাঠীতে কথিত মাদক রানী শিল্পির হাতে ইয়াবা গাঁজার ছড়াছড়ি

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় কথিত মাদক রানী শিল্পির হাতে ইয়াবা গাঁজার ছড়াছড়ি। তিনি প্রতিনিয়ত বরিশাল থেকে মাদক এনে খুচরা বিক্রেতার হাতে ছড়াচ্ছে। এতে সহজেই উপজেলায় মাদক ছড়েয়ে পড়ছে।
বৃহস্পতিবার দুপুরে শিল্পির কাছ থেকে ১৫ পিস ইয়াবা ক্রয় করে মো. নাইম (২২) নামে এক যুবক গ্রেফতার হয় নেছারাবাদ পুলিশের কাছে। এদিন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সড়কে অবস্থিত নেছার আর্ট নামে একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইম মাছ ব্যবসার আড়ালো ইয়াবা বিক্রি করে বেড়াচ্ছে। সে উপজেলার জগৎপট্টি গ্রামের আব্দুল লতিফের ছেলে।
গ্রেফতারকৃত নাইম বলেন, তিনি উপজেলার মাদক রানী শিল্পির কাছ থেকে ইয়াবা কিনেছে। ইয়াবা কিনে সে নিজে সেবন করাসহ অন্যর কাছে বিক্রি করে। তবে কার কার কাছে সে ইয়াবা বিক্রি করে তা বলেনি।
জানা গেছে, নেছারাবাদ উপজেলায় রাবেয়া আক্তার সাথী এবং শিল্পি এই দুই নারী ইয়াবা এবং গাঁজার বড় পাইকারি বিক্রেতা। তারা বরিশাল থেকে ইয়াবা ও গাঁজা এনে বিভিন্ন জনের কাছে ছোট, বড় চালান বিক্রি করে আসছে। মাদক বিক্রি করে রাবেয়া এখন আনুমানিক কোটি টাকার মালিক বনে গেছেন। এছাড়া মাদক রানী শিল্পি মাদক বিক্রি করে কয়েক কোটি টাকার মালিক হয়েছেন। সম্প্রতি রাবেয়া আক্তার সাথী ১০০ পিস ইয়াবা বিক্রি করে পুলিশের কাছে গ্রেফতার হন। সে জেলে থাকায় এখন মাদক রানী শিল্পির দৌরাত্ম বেড়েছে কয়েকগুণে।
নেছারাবাদ থানার উপ-পরিদর্শক (এস.আই) নাসির জানান, নাইমকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial