প্রধান সূচি

নাজিরপুরের শ্রীরামকাঠী বাজারে আগুনে পুড়ল ৮ দোকান

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে বুধবার রাতে আগুনে ৮টি দোকান ভষ্মীভূত হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মুদি, মোবাইল, ইলেক্ট্রনিক্সসহ মোট ৮টি দোকানঘর সম্পূর্ন পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার পরে দোকান থেকে তারা কোনো মালামাল বের করতে পারেন নি। তারা দাবি করেন, এতে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, আগুন লাগার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial