প্রধান সূচি

পিরোজপুরে রিকের আয়োজনে প্রবীন বিষয়ক প্রকল্প পরিচিতি সভায় বক্তারা

বৃদ্ধাশ্রম নয়, প্রবীনদের পরিবারের সাথেই রাখতে হবে

বৃদ্ধাশ্রম নয়, প্রবীনদের পরিবারের সাথেই রাখতে হবে। সমাজ সচেতনতার মাধ্যমে আগামী প্রজন্মকে গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের সাথে প্রবীনদের অংশগ্রহনের জন্য সুযোগ করে দিতে হবে। তারা বলেন, আজকে যারা প্রবীন তারাই এক সময় ছিল শিশু, তরুন, যুবা। তারা ছিল। তারা এখন বাবা-মা, তারা এখন দাদা-দাদী। তারা পরিবারেরই অংশ। তাদের পরিবারের বাইরে রেখে, বিদ্ধাশ্রমে রাখা সমাজের সভ্য কাজ নয়। এতে করে আগামী প্রজন্ম ভাল কিছু শিখবে না।
বুধবার পিরোজপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র আয়োজনে প্রবীন বিষয়ক প্রকল্প পরিচিতি সভায় এসব কথা বলেন অংশগ্রহনকারী বক্তারা।
পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিকের প্রবীণ বিষয়ক এরিয়া সমন্বয়কারী মো. ফারুক রহমানের সভাপতিত্বে এবং প্রকল্প সমন্বয়কারী মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মামুনুর রশীদ।
সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নিজাম উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. মুনিরুজ্জামান নাসিম, সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, জাসদ জেলা সভাপতি সাইদুল ইসলাম ডালিম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাংবাদিক এসএম পারভেজ, উদীচী সভাপতি খালিদ আবু, ফিরোজ খান, জগৎ প্রিয় দাস, খেলাফত হোসেন খসরু প্রমুখ।
প্রকল্প পরিচিতি সভায় প্রবীণদের অর্থনৈতিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, ও পারিবারিক বন্ধনে মর্যাদাপূর্ন জীবন যাপন, প্রবীণদের বিনোদনের বিষয়সহ প্রবীনদের কল্যাণে গৃহীত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial