প্রধান সূচি

মামলা থেকে অব্যহতি দেওয়ার কথা বলে চাওয়া হচ্ছে টাকা

স্বরূপকাঠীতে বিএনপির অফিস পোড়ানে মামলায় আসামীদের তালিকায় বিএনপি সমর্থকদের নাম : আছে প্রতিবন্ধি ও কলেজ ছাত্রও !

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার বলদিয়া ইউনিয়নে বিএনপির অফিস পোড়ানো অভিযোগের মামলায় ওয়ার্ড বিএনপির একাধিক নেতা-কর্মীর নামসহ রয়েছে দিনমজুর ও কলেজ ছাত্রের নাম। মামলা থেকে বাদ যায়নি প্রতিবন্ধির ব্যক্তির নামও।
গত ১৮ অক্টোবর উপজেলার বলদিয়া ইউনিয়নের উড়িবুনিয়া ৮নং ওয়ার্ডের চা দোকানি মো. মাসুম তালুকদার বাদী হয়ে ৬৩ জনকে আসামী করে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় মামলাটি দায়ের করেছেন।
তবে তিনি বলেছেন, ‘আমি মামলার ড্রাফট করিনি। আমাদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহীন আহমেদ উক্ত মামলা ড্রাফট করে আমাকে বাদী বানিয়েছেন।’
মামলায় অনেক নিরীহ বিএনপি কর্মীর নাম রয়েছে। আসামীদের অভিযোগ বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিন আহমেদ চা দোকানিকে বাদী বানিয়ে এ মামলা সাজিয়েছেন।
মামলার পর থেকে আসামী বিএনপি কর্মী, দিনমজুর জনপ্রতিনিধিসহ অন্য আসামীরা পালিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী ওই আসামীদের অভিযোগ ২০১৯ সালে জাতীয়তাবাদী শ্রমিক দলের অফিস পোড়ানোর অভিযোগ এনে একটি মিথ্যা গায়েবি মামলা করা হয়েছে। মূলত: আমাদের কাছ থেকে বাণিজ্য করাসহ অনেকের সাথে ব্যক্তি শত্রæতার প্রতিশোধ নিতে এ মামলা সাজানো হয়েছে। মামলাটির বেশিরভাগ আসামীরা বলদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষ।
উড়িবুনিয়া গ্রামের দিনমজুর মো. এমদাদুল তালুকদার অভিযোগ করেন, আমি একজন দিনমজুর মানুষ। যে সময় যে কাজ পাই তা করি। আমাকে উক্ত মামলায় ৬৩নং আসামী করা হয়েছে। এখন মামলার ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। পরিবার খুব অসহায় অবস্থায় আছে।
রানা তালুকদার নামে এক যুবক অভিযোগ করে বলেন, আমি একজন কলেজ ছাত্র। অর্নাস ফাস্ট ইয়ারে পড়াশুনা করি। মামলায় আমাকে আসামী করা হয়েছে। এখন মামলা থেকে অব্যাহতি দিবে বলে মামলার বাদী মাসুম তালুকদার টাকা দাবি করছে।
বলদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির কর্মী মো. বাদশা মিয়া (৬৪) ওই মামলার ২৫নং আসামী। তিনি বলেন, আমি একজন বয়স্ক মানুষ। আমার কারো সাথে কোন ঝামেলা নেই। ঝামেলা বলতে ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদের সাথে জমি নিয়ে পূর্ব বিরোধ বিরাজমান। সেই অপরাধে আমাকে মামলার আসামী করা হয়েছে। এমনকি এ মামলায় আলাউদ্দীন (৬৪) নামে এক মানষিক প্রতিবন্ধিরকে আসামী করা হয়েছে। তিনি এ মামলায় ১৮নং আসামী।
বলদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাবুল মিয়া অভিযোগ করেন, আমি কোন রাজনীতি করি না। আমি একজন জনপ্রতিনিধি। আমাকে মামলার আসামী করা হয়েছে। এখন মামলা থেকে রেহাই দিবে বলে মামলার বাদী মাসুম তালুকদার ৫০ হাজার টাকা দাবি করছে।
মামলার বাদী মাসুম তালুকদার বলেন, আমি উড়িয়াবুনিয়া গ্রামের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। এ মামলার বাদী আমি হলেও সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা শাহিন আহমেদ মামলার ড্রাফট করেছেন। মামলা সাজাতে সে আমাকে দুই বারে মোট ৪ হাজার ৫শ’ টাকা দিয়েছেন। মামলায় বিএনপি সনর্থক কিছু সাধারণ মানুষকে আসামী করা হয়েছে। তবে মামলার ভয় দেখিয়ে কারো কাছে কোন টাকা চাইনি। এটা মিথ্যা কথা।
বলদিয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. শাহিন আহমেদ বলেন, মামলার বাদী মাসুম তালুকদার। আমি মামলার বিষয়ে কিছু জানিনা। আমি মামলা করতে কাউকে কোন টাকা পয়সা দেইনি।
নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান জানান, ওই মামলার ব্যাপারে আমি কিছুই জানিনা। মামলায় অনেক বিএনপি নেতা-কর্মীকে আসামী করা হয়েছে। যা খুবই দু:খজনক বিষয়। বিষয়টি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শাহিন আহমেদ ভাল জানেন।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমীন জানান, মামলার তদন্ত চলমান। যার অপরাধ প্রমান পাওয়া যাবে তাকেই গ্রেফতার করা হবে। ঘটনার সাথে কেউ জড়িত না থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial