প্রধান সূচি

বিগত দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছে : মাসুদ সাঈদী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বিগত দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা এই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছে।
১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল। একটা বৈষম্যহীন ন্যায় ইনসাফ নীতি-নৈতিকতার সম্পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য। আমরা দীর্ঘ ৫৩ বছর দেখেছি যে ন্যায় ইনসাফ তো বহুদূরের কথা বরং শোষণ বঞ্চনায় ভরপুর, অন্যায় অত্যাচারের একটি রাষ্ট্র তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ এই জাতিকে দিয়েছেন। তার ফলশ্রæতিতে আমরা দেখেছি, মানুষ না খেয়ে থেকেছে। কিন্তুু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পড়ে বিয়ে শাদী করেছেন। এটাও দেখেছি ব্যাংক ডাকাতি করেছে, ব্যাংক লুটপাট করেছে। দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছেন।
শনিবার দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত স্বৈরাচার সরকার দেশের সম্পত্তি, দেশের অর্থ সব বিদেশে পাচার করেছে। আমরা দেখেছি বিদেশে বেগম পাড়া হতে। এর একটি কারণ ছিল নীতি- নৈতিকতার সমৃদ্ধ রাজনৈতিক নেতা বাংলাদেশে আমরা পাইনি।
তিনি আরো বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে গণবিপ্লব সংঘটিত হয়েছে, তা শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনের ফসল নয়। এই গণঅভ্যুত্থানে বিগত ১৬টি বছর বাংলার মেহনতি, শ্রমিক, জনতা, ছাত্র-জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রামের ফসল। তবে আমাদের ছাত্র-জনতার ৩৬ দিনের আন্দোলনের ফলে এটা পূর্ণতা পেয়েছে। কিন্তু আন্দোলন শুধুমাত্র ছাত্র জনতা নয়, আন্দোলন ছিল গোটা দেশবাসীর। সেই সাথে এই আন্দোলনের ব্যাপকভাবে অংশগ্রহণ করেছিল আমাদের শ্রমিক ভাইয়েরা। যদি ৫ আগস্ট এর আন্দোলনে আমাদের শ্রমিক ভাইদের ব্যাপক অংশগ্রহণ না থাকতো তাহলে স্বাধীনতা আমরা পেতাম ঠিকই তবে আরো হয়তো সময় লেগে যেতো।
মাসুদ সাঈদী বলেন, আমরা এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে দেখতে চাই। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশে একটি শোষণ ও বঞ্চনাহীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। তারা চায় সংবিধানের আলোকে সকল ধর্মের, বর্ণের মানুষের সমান অধিকার।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা সভাপতি মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা হারুনুর রশিদ খান, কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক মো. আলহাজ্ব কবির আহমেদ, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক প্রমখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial