Saturday, November 23rd, 2024
বিগত দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা দেশটাকে নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছে : মাসুদ সাঈদী
আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, বিগত দিনে যারাই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা এই দেশটাকে তাদের নিজেদের সম্পত্তি মনে করে লুটেপুটে খেয়েছে। ১৯৭১ সালে এই দেশ স্বাধীন হয়েছিল। একটা বৈষম্যহীন ন্যায় ইনসাফ নীতি-নৈতিকতার সম্পন্ন একটি রাষ্ট্র গঠনের জন্য। আমরা দীর্ঘ ৫৩ বছর দেখেছি যে ন্যায় ইনসাফ তো বহুদূরের কথা বরং শোষণ বঞ্চনায় ভরপুর, অন্যায় অত্যাচারের একটি রাষ্ট্র তৎকালীন রাজনৈতিক নেতৃবৃন্দ এই জাতিকে দিয়েছেন। তার ফলশ্রæতিতে আমরা দেখেছি, মানুষ না খেয়ে থেকেছে। কিন্তুু শেখ সাহেবের সন্তানেরা সোনার মুকুট পড়ে বিয়ে শাদী করেছেন।বিস্তারিত পড়ুন
পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যেগে কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে শনিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে র্যালী ও শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আউয়ালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলার সাবেকবিস্তারিত পড়ুন
