প্রধান সূচি

পিরোজপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার উদ্যেগে কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে শনিবার পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও শহীদ ওমর ফারুক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আউয়ালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সেলিম হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব মাসুদ সাঈদী, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সিনিয়র চিফ পেটি অফিসার মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা সশস্ত্র বাহিনী পরিষদের সহ-সভাপতি সার্জেন্ট আব্দুর রব, সাধারণ সম্পাদক সার্জেন্ট মো. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক ভূমিকা, মুক্তিযুদ্ধে তাদের সাহসী পদক্ষেপ এবং স্বাধীনতা অর্জনে তাদের অবদানের কথা স্মরণ করেন। এসময় তারা সশস্ত্র বাহিনীর সদস্যদের ত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের জীবনের নানা অভিজ্ঞতা এবং দেশের প্রতি কর্তব্যের গুরুত্ব তুলে ধরেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial