প্রধান সূচি

পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে জলবায়ূ পরিবর্তনে নীতি ও সকল কর্মসূচিতে প্রবীন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবীতে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থপন করেন কনসালটেন্ট ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু।
সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা আমির তোফাজ্জেল হোসেন ফরিদ, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, প্রবীন সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সাবেক পৌর কাউন্সিলর মিনারা বেগম, সুজন সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ, বেলায়েত হোসেন, অমিত বিশ^াষ, মো. কাইউম হোসেন, হাসিবুল ইসলাম, রফিকুল ইসলাম পান্না, মতিউর রহমান প্রমুখ।
রিক কর্মকর্তা মাঈনুল আহসান মুন্নার উপাস্থপনায় সঞ্চালনায় সেমিনারে বক্তারা বলেন, বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৬০ লক্ষ ষাটোর্ধ প্রবীন জনগোষ্ঠী রয়েছে। যেখানে পুরুষের চেয়ে নারী প্রবীনের সংখ্যা বেশি। কিন্তু এই প্রবীন জনগোষ্ঠী আজ মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারছে না। নারী প্রবীনদের মধ্যে বেশিরভাগই বিধবা, অতি নির্ভরশীল এবং সেবা-সহায়তা থেকে বঞ্চিত।
তারা বলেন, প্রবীন এই জনগোষ্ঠিকে পরিবার, সমাজ ও রাষ্ট্র সেবা ও সহায়তা দিতে ব্যর্থ হয়েছে। তাই তারা প্রতিনিয়ত অবহেলা ও নীপিড়নের শিকার হচ্ছেন। তারা বলেন, প্রবীনরাও সমাজে এখনও অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
তাই জলবায়ূ পরিবর্তনের প্রতিক্রিয়ায় ক্ষতিগ্রস্থ প্রবীনদের চিহ্নিত করে ক্ষতির পরিমান অনুযায়ী তাদের সহায়তা প্রদান, জলবায়ু পরিবর্তনে প্রবীনদের জ্ঞান ও অভিজ্ঞতাকে আন্ত:প্রজন্ম নেটওয়ার্ক তৈরী করতে এবং স্থানীয়ভাবে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থার সকল কার্যক্রমে অংশগ্রহন নিশ্চিত করতে হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial