Tuesday, November 19th, 2024
ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই : গ্রেপ্তার-২
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভান্ডারিয়া পৌর এলাকায় এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুইজন গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- পৌর শহরের ৫নং ওয়ার্ডের ছিদ্দিক হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (১৮) এবং একই এলাকার মো. কালাম হাওলাদারের ছেলে তায়েব হাওলাদার (১৯)। মামলা সূত্রে জানা যায় যে, পৌর শহরের মো. হারুন জোমাদ্দারের ছেলে মো. সুমন জোমাদ্দার সোমবার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের ন্যায় ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে দক্ষিণ পূর্ব ভান্ডারিয়া বাড়ীতে পৌঁছামাত্র ওৎ পেতে থাকা ৪/৫ জনের একদল দুর্বৃত্ত সুমনকে লক্ষ করে তার ছোখে মরিচের গুড়া ছিটিয়ে তারবিস্তারিত পড়ুন
বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে তথ্য অফিসের মতবিনিময় সভা
তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের সাথে পিরোজপুর জেলা তথ্য অফিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা তথ্য অফিসের আয়োজনে পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সেলিম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ-আল-মাসুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫ আগষ্টের গণঅভ্যুথানে ছাত্র সমাজের ভূমিকা অনিশ্বকার্য। আগামীতেবিস্তারিত পড়ুন
চিতলমারীতে শেরে বাংলা ডিগ্রি কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজ পরিবারের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী নানা আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুনা গাজী। নবীন বরণ অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য ও উপজেলা বিএনপি’র সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডুর পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার এ্যাডভোকেট মাসুদ রানা, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিকবিস্তারিত পড়ুন
পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পিরোজপুরে প্রবীণ জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এবং জাতীয় পর্যায়ে জলবায়ূ পরিবর্তনে নীতি ও সকল কর্মসূচিতে প্রবীন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির দাবীতে বেসরকারী উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থপন করেন কনসালটেন্ট ও গবেষক তোফাজ্জল হোসেন মঞ্জু। সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির, সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল আকন, সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবুর রহমান, জামায়াতে ইসলামীর জেলা আমির তোফাজ্জেল হোসেনবিস্তারিত পড়ুন
