প্রধান সূচি

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠীতে বিএনপি’র গণ সমাবেশ

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বরূপকাঠীতে গণ সমাবেশ করেছে বিএনপি। রবিবার বিকেলে উপজেলা ডুবিবাজার সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি’র আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।
বক্তব্য রাখেন, স্বরূপকাঠি পৌর বিএনপি’র আহবায়ক সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন তালুকদার, যুগ্ম আহŸায়ক আতিকুল ইসলাম লিটু আজহারুল ইসলাম টুটুল, কাজী তৌহিদুল ইসলাম, মশহিদুল ইসলাম, মো সোহেল রানা মির্জা, ইমরান হোসেন সজীব, মো জসীমউদ্দীন, মোর লোকমান হাকিম, তপু রায়হান, শোহেবার রহমান সোহেল, কাজী রাকিব প্রমুখ।
সমাবেশে বক্তারা পিরোজপুর-২ সংসদীয় আসনে উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামানকে সংসদ সদস্য নির্বাচিত করার আহবান জানান। সমাবেশে প্রধান অতিথি আলমগীর বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দিনে বাংলাদেশের দেশ প্রেমিক সৈনিক ও জনতার অভ্যুথানের মাধ্যমে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সামনে নিয়ে এসে নতুন রাজনীতি সূচনা করেছিলেন। সে রাজনীতি ছিল বহুদলীয় গণতন্ত্রের রাজনীতি, স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি, গণতন্ত্রের শক্রদের পরাজিত করে গণতন্ত্রের প্রতিষ্ঠা রাজনীতি। বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকার সেই বহুদলীয় গণতন্ত্রকে ধ্বংস করেছে। আওয়ামী লীগের আমলে বিএনপিকে কোন সভা সমাবেশ করতে দেওয়া হয়নি। তারা আমাদের ৭ শতাধিক নেতাকর্মীকে গুম খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়েছে। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুথানের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। আজকের এ দিনে অন্তরবর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের ভোটে সরকার গঠনের জন্য অতিসত্বর নির্বাচনের তারিখ ও রোড়ম্যাপ ঘোষণা করার দাবি জানাচ্ছি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial