ভান্ডারিয়ায় গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর পৈকখালী গ্রামে শুক্রবার সকালে রুস্তুম হাওলাদার (৬৫) নামের এক দিন মজুর গাছ থেকে পড়ে মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতদরিদ্র বৃদ্ধ রুস্তুম আলী হাওলাদার শুক্রবার সকালে একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু সাঈদ ফরাজীর বাড়ীতে নারিকেল পাড়তে যান এবং পা পিছলে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিকভাবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Please follow and like us:
« কাউখালীতে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা (পূর্ববর্তি সংবাদ)
